বাঁশখালীতে গাছের চারা বিতরণ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল রোববার বিকালে পরিষদের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন - বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, এড. মুফিজুর রহমান, এড. জসিম,সাবেক ইউপি সদস্য মমতাজ, বিএনপি নেতা নুর হোসেন, হামিদ বাহার, মহিউদ্দিন জাহাঙ্গীর, কাজী এহসান, রমজান আলী,

সাবেক ইউপি সদস্য মমতাজ, সাবেক ইউপি সদস্য এবাদুল হক, এহসানুল হক পারবেজ, মেম্বার মনজুর চৌধুরী, কাজী ইউসুফ, মেম্বার মনির উদ্দিন চৌধুরী, মেম্বার সাহাব উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য পাকিজা আক্তার, মেরিনা আক্তার, সেলি আক্তার,জিয়াউর রহমান, এনামুল হক এনাম, খান দেলোয়ার, আব্দুল ওয়াহেদ সুমন, মোঃ ফোরকান, মাষ্টার এমরানুল হক চৌধুরী, মাষ্টার মোরশেদুল আলম, মাষ্টার আব্দুর রহিম, মাষ্টার ছরওয়ার আজাম, রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দরা ৫ প্রজাতির ১৮ শত গাছের চারা বিতরণ করেন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল-ক্ষমতায় এলে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।