রংপুর রেঞ্জের গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৮২ জন গ্রেপ্তার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, মামলার আসামিদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল সংবাদ মাধ্যমে জানায় ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় পরিচালিত পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িতসহ ৮২ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশ ১৫ জন : মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ একজন এবং ০.৫০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
