তিতাসে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ৪টি স্থানে ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কড়িকান্দি-রাজাপুর সংযোগ সড়কের পাকা ঘাটলা, গৌরীপুর-হোমনা সড়কের মৌটুপী সেতু সংলগ্ন স্থান, পুরান বাতাকান্দি কাঠালিয়া মরা নদী ও উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে ২৮৬ কেজি পোনা অবমুক্ত করা হয়। এদের মধ্যে ১১৪ কেজি রুই, ১১৫ কেজি মৃগেল ও ৫৭ কেজি কাতল মাছের পোনা রয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ মোফাচ্ছেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. নাজমা আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসন প্রমুখ।