প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামী মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা ভোগের আদেশ প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার রাজবাড়ী বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন দন্ডপ্রাপ্ত আসামি।

এদিকে এই মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। জানাগেছে, ২০২৩ সালে ১৯ আগস্ট দিবাগত রাতে খুন হয় কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন। ওই ঘটনায় পুলিশ তার বাড়ির উঠানে পা বাঁধা লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।