পাবনায় চার অনলাইনে জুয়াড়ি আটক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় আতাইকুলায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি পাবনা ক্যাম্প গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাতে এসআরবি পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়ানের বৃহস্পতিপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে বৃহস্পতিপুর গ্রামের একটি চা দোকানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো, আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মৃত মঈন উদ্দিন খাঁর ছেলে শুকুর আলী, একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম, দিয়ার পাড়ার শাহজাহান মোল্লার ছেলে ইকবাল হোসেন লক্ষীপুর গ্রামের আক্তার আলীর ছেলে একরামুল হক। এসময় তাদের নিকট থেকে বেশ কিছু নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসআরবি ক্যাম্প আরও জানায়. আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।