নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ সেমিনারে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাব্বেয়া।