শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম বর্ষের অর্ধশতাধিক ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ক্লাস উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. খবির আহমেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল বাশার তরিকুল সাদাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. রাশিদুজ্জামান, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম জিল্লুসহ অন্যান্য নেতারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
