যশোরে ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্'লেই দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।

তারা দুইজনই ইজিবাইকের আরোহী ছিলেন।

শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরের দিকে আসছিল রূপসী বাংলা ট্রেনটি।

এ সময় কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের সাথে একটি ইজিবাইকের ধাক্কা লাগে।

এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্'লেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্'লে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্'া প্রক্রিয়াধীন।