দিনাজপুর ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে মন্ত্রী - এমপিরা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম এমপি পরিদর্শনে এলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্যরা ফুলের তোড়া ও উত্তোরীয় দিয়ে সংবর্ধনা জানান।

গত শনিবার রাতে অতিথিরা দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা কান্তজিউ মন্দির পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও স্থাপনা বিষয় আলোকপাত করেন। মন্ত্রীরা কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা, টেরাকোটার অপূর্ব কারুকার্য ও অন্যান্য স্থাপত্ব শৈলির কারণে মন্দিরটি আজ দেশ-বিদেশের পর্যটক ও পরিদর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অতিথিরা মন্দিরটির ঐতিহাসকি ও সাংস্কার ঐতিহ্য অক্ষুন্ন রেখে সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনাকে আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা সহ মন্দির কমিটির নেতারা।