মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম বিভাগে গ্রেপ্তার ৪৩৩ জন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩৩ মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ২৪ ঘণ্টার অভিযানের এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।তিনি জানান, গ্রেপ্তার ৪৩৩ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানা মূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১১ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯১ জন মাদকসেবী।