দুই বছরের মধ্যে স্থানীয় পর্যায়ে খেলায় গুণগত পরিবর্তন আসবে

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রতিটি স্কুলে নতুন কুড়িঁর দশটি ইভেন্ট বাধ্যতামূলক করে দিয়ে ইতোমধ্যে তা পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে। আগমী দুই বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন উপজেলা ও জেলায় গুণগত পরিবর্তন আসবে তখন বাচ্চারা ডিভাইস ও মাদক থেকে দূরে থেকে মাঠে খেলবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকালে ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমাদের সরকার বয়স মাত্র ৭ মাস সরকারের যে পরিকল্পনা আছে তা আগামী দুই বছরের মধ্যে স্থানীয় পর্যায়ে মাঠের খেলায় পরিবর্তন আসবে সেজন্য আমাদের সময় দিতে হবে।

এসময় ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন,প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ আরও অনেকে।