জাতীয় উৎপাদনশীলতা দিবস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
'উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়'—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। জেলা প্রশাসক বলেন, পণ্য বাজারজাতকরণ ও বিপণনে উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। এছাড়াও উদ্যোক্তাদের সহায়তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। ক্ষুদ্রঋণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে।
