সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী কারবারি আটক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে এসআরবি ১৩। গতকাল শুক্রবার সকালে গঙ্গাছড়া উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও ওই দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগরীর বাবুপাড়া রেল গেইট এলাকার আব্দুল হকের স্ত্রী মোছা. মনি এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছা. মুন্নি বেগম ।এসআরবি তেরো রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘরের স্থলে অভিযানের সময় ওই দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে ওই দুই নারীকে আটক করা হয়।এ ঘটনায় আটকদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে গঙ্গাছড়া থানায় তাদের হস্তান্তর করা হয়।এসআরবির এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন থেকে ওই দুই নারী মাদক কারবারে জড়িত । গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলোমাদক কারবারিদের খুঁজে বের করতে এসআরবিকে সহযোগিতা করবে।
