নোয়াখালীতে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা ও উপজেলার হিন্দু ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার এন পুলিশ সুপার এম নাসিরুদ্দিনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারাসহ জেলা উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।