হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই ও তার লোকজনের হামলায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই? এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে মাটিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নুর মোহাম্মদ।