ফুলবাড়িতে নবনির্মিত সেতু পরিদর্শন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা শিবনগর ইউনিয়নের মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৮৮৪ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি প্রকল্প পরিচালক পরিদর্শন করছেন।

ফুলবাড়ি উপজেলার ৭টি ইউনিয়নে এলজিইডি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। তার মধ্যে উপজেলার শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) ছোট যমুনা তিলাই নদীর উপর ২ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি প্রকল্প পরিচালক প্রকৌশলী ইউনুস আলী বিশ্বাস ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হোসেন সোমবার বিকেলে সরজমিনে ব্রিজে গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীকে নির্মিত নতুন সেতুর বিভিন্ন স্থান পরিদর্শন করান। নির্মাণের কাজ সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর প্রশংসা করেন। পুরো নির্মাণ কাজের তদারক করেন দিনাজপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী ও ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী।

এক সাক্ষাৎকারে ফুলবাড়ি উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম জানান ব্রিজটির দূরত্ব ৫০ মিটার। গত ১৪-০৫-২০২৬ ইং সেতুর নির্মাণকাজ শেষ হয়। নির্মাণ হওয়ার পর শিবনগর ইউপির মহেশপুর (চাকলাপাড়া) থেকে খিয়ারপাড়া পর্যন্ত এই এলাকার মানুষ দীর্ঘদিনের যাতায়াতের পথ নিশ্চিত হয়। অপরদিকে ফুলবাড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা পরিশোধের ৪ তলা ভবন নির্মাণ করেন, ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৮৮০ টাকা ব্যয়ে। ফুলবাড়ি উপজেলার ৭টি ইউনিয়নে রাস্তা নির্মাণ ও ২টি ভূমি অফিস নির্মাণকাজে ব্যয় হয় ৫৮৩ কোটি ৭ লাখ ৮৯ হাজার ৪৪৭ টাকায়।