আ.লীগ স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করেছে: বুলু

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

গত ১৭ বছরে আ.লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু। তিনি বলেন, আমি বড় গলায় বলতে পারি, আওয়ামী লীগে একজনও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই। স্বাধীনতার সঠিক ইতিহাস ঐতিহ্য গেল সতের বছর বিকৃত করা হয়েছে। স্বাধীনতা ঘোষণা কে করছে। সঠিক ইতিহাস ঐতিহ্য শিক্ষার্থীদের তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক হওয়া উচিত জ্ঞান, নৈতিকতা ও শিক্ষার ভিত্তিতে। কিন্তু কোনো শিক্ষক যদি শিক্ষার্থীদের রাজনৈতিক বা অন্য কোনও প্রভাবের ওপর নির্ভর করে পদ-পদবি বা প্রশাসনিক সুবিধা অর্জন করেন, তাহলে সেখানে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। শিক্ষকরা ছাত্রদেরদিয়ে বদলী করান, এ কারনে ছাত্ররা বিভিন্ন সুযোগ সুবিধা করতে একইভাবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নিয়োগ, টেন্ডার, উন্নয়নকাজ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। শিক্ষক-শিক্ষার্থী কিংবা কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের মাধ্যমে টেন্ডার বা প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ উঠলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জায়গা নয়; এটি শিক্ষার্থী, শিক্ষক ও রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের প্রতিষ্ঠান। তাই নিয়োগ থেকে শুরু করে উন্নয়নকাজ পর্যন্ত সব ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।