মাদারগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার করণে মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা সরকারি প্রণোদনার চাল কেনাবেচার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গতকাল বুধবার চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার দিয়ে মৎস্যজীবীদের প্রণোদনার চাল ইজিবাইকে করে পৌর এলাকার বালিজুড়ী বাজারে নিয়ে আসার সময় স্থানীয়রা তা আটক করে। খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সেখানে গিয়ে চাল পরিবহনকারী ইজিবাইক চালককে জিজ্ঞাসাবাদ করে। ইজিবাইক চালকের কথা অনুযায়ী ইউএনও বালিজুড়ী বাজারের চাল ব্যবসায়ী হাবিবউল্লাহ মাফির গুদামে অভিযান চালিয়ে ২৫০কেজি সরকারি চাল জব্দ করে।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী মাফিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও সুমন চৌধুরী সাংবাদিকদের জানান, সরকারি সহায়তার চাল অবৈধভাবে কেনাবেচা কিংবা বাজারজাত করা যাবে না। সরকারি চালের অবৈধ কেনাবেচার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকারি চাল কেনাবেচায় জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।