নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

'মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি নদীতে গতকাল অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
