পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী চৌধুরী পলাশ। এ ছাড়া স্থানীয় বিএনপি দলীয় নেতা কর্মিরাও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
