দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পূজাউৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের, প্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন ইউএনও মোশারফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাকসুদুস সালেহীন, ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ বিশ্বাস সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন।