কলমাকান্দায় অভিভাবক সমাবেশ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

'শিক্ষা নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে পিটিএ সভাপতি আশরাফুল আলম লুৎফুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর ও কয়েকজন অভিভাবক। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসি সদস্য মো. মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।