ভূঞাপুর হানাদারমুক্ত দিবস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ভূঞাপুরকে মুক্ত করেন। মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবীবের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধে লিপ্ত হন মুক্তিযোদ্ধারা। এ সসময় ভূঞাপুর শহরে পাকসেনাদের সঙ্গে যুদ্ধে শহীদ হন আব্দুল কদ্দুস ও শহীদ আব্দুস সালাম। এ ছাড়া কাদেরিয়া বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা আহত হন এ যুদ্ধে।
তবে বিভিন্ন এলাকা থেকে শতাধিক রাজাকারকে আটক করেন মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি মামুন তরফদারের নেতৃত্ব সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশে প্রথম স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযোদ্ধা সংসদদের পক্ষ ও উপজেলা প্রশাসনের ব্যানারে কোনো কর্মসূচি দেখা যায়নি। ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো, চাঁদ মিয়া জানান, আমি অসুস্থ, আজ (গতকাল) ভূঞাপুর পাকহানাদার মুক্ত দিবসে আমাদের কোনও প্রোগ্রাম ছিল না।
