দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শারদীয় দ্র্গূাপূজা উপলক্ষে বিভিন্ন পেশার মানুষের সাথে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান ত্বন্বী।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ,উপজেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান প্রমূখ। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি স্বদেশ কুমার রায়, সদস্য সচিব লক্ষ্মণ কুমার রায়।

সভায় দূর্গা পূজাকে উৎসব মুখর করতে সকল ধর্মের মানুষকে সহযোগিতা করার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এবারের দুর্গা পূজায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ম্যাজিষ্ট্রেট সর্বদা কাজ করবেন।

পূজার সময় মোটরসাইকেল ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে সিদ্ধান্ত নেয়া হয়।