দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (২৪) নামে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ড সংলগ্ন রাসেল ব্রিকসের কাছে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানীর বাড়িতে আসার উদ্দেশ্যে রাতে সিলেট থেকে ট্রেনে চড়ে কুমিল্লায় পৌঁছান আরমান। সেখান থেকে শুক্রবার ভোরে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়?কের পা?শে ছিটকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আরমান হোসেন। এ দুর্ঘটনায় সিএনজি চালকও গুরুতর আহত হন। নিহত আরমান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।

?এদিকে দুর্ঘটনার দীর্ঘক্ষণ আরমা?নের লাশ সড়?কে প?ড়ে থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরবর্তীতে সকাল ১০টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

?মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান।