বিলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল নকিল বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার কাঁচাবাজার এলাকার আমছের আলীর ছেলে। পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমিনুল মাছ ধরতে বহেড়াতৈল নকিল বিলে যান। নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি করে আমিনুলকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন জানান, পানিতে ডুবে আমিনুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।