দেবহাটায় ২১ মণ্ডপে দুর্গাপূজা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আর কে বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার চলছে।
১৫ অক্টোবর বোধন ও ১৬ অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজা। দুর্গা দেবীর আগমন ও প্রস্থানের বাহন নিয়ে এবং তার ফলাফল নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বহু প্রথা প্রচলিত আছে। দেবী দুর্গা বা তার পুত্র কন্যাদের নিজস্ব বাহন থাকলেও দূর্গার আগমন ও প্রস্থান বিষয়ে প্রতিবছরই আলাদা আলাদা প্রথার উল্লেখ পাওয়া যায়। আর দেবীর এই বাহন বিষয়ে হিন্দুশাস্ত্র অনুযায়ী মর্তালোকে সারাবছর কেমন যাবে সেটা উল্লেখ করে থাকে। এবছর দেবী দুর্গার আগমন হবে ঘোটক বা ঘোড়ায়। আর প্রস্থান ঘটবে নৌকায়।
এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। উপজেলার ৫ টি ইউনিয়নে যে ২১ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো— কুলিয়া ইউনিয়নের বহেরা দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া দুর্গাপূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের সন্ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, উত্তর পারুলিয়া চারা বটতলা দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া জেলেপাড়া দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর দূর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের পালপাড়া দুর্গাপূজা মন্ডপ, কোড়াঁ পাকড়াতলা দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট দুর্গাপূজা মন্ডপ, দেবহাটা সদর ইউনিয়নের ফুটবল মাঠ দুর্গাপূজা মন্ডপ, দেবহাটা বাজার দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া দুর্গাপূজা মন্ডপ। ইতোমধ্যে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন আয়োজন সম্পন্ন করেছে। প্রতিমা শিল্পীরা জানান, নিখূঁত মূর্তি তৈরীতে করণীয় সব রকম উপকরন ব্যবহার করা হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার মাটির কাজ শেষে রং তুলির আঁচরে প্রতিমাগুলো জীবন্ত করে তুলেছেন তারা। এবছর সরকারীভাবে যেভাবে নির্দেশনা দেয়া আছে সেভাবে পূজা উদযাপনের জন্য দেবহাটা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মন্দির কমিটির নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এবছর দুর্গাপূজাকে সামনে রেখে আইনশ্খৃংলা বাহিনী সদা তৎপর। এরইমধ্যে উপজেলার মধ্যে ৩/৪ টি মন্ডপে জনসমাগম বেশী হওয়ার জন্য সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া পুলিশ, আনসার, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পৃথক পৃথক টিম তৈরি করা হয়েছে। গত ৫ অক্টোবর উপজেলা প্রশাসন ও ৯ অক্টোবর থানা প্রশাসন পৃথকভাবে মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময় করা হয়েছে।
দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ জানান, এবছর পূজা উদযাপনে সরকারীভাবে বরাদ্দ বেশি পাওয়া গেছে। এতে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা খুশি। দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজাকে শান্তিপূর্ন ও নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারী নির্দেশনার আলোকে সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মন্দির কমিটির নেতাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটির নেতাদের সঙ্গে মিটিং করে নির্দেশনা দেওয়া হয়েছে।
