এমপি সুলতানার মতবিনিময়
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনা-৩ চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর তিন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত সংসদ সদস্য (৩৩০) এডভোকেট আরিফা সুলতানা রুমার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার চাটমোহর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন সমস্যা,উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
