সিরাজগঞ্জে বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ অভিযানে মেসার্স আকন্দ ট্রেডার্স নামের ১ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার অস্থিরতার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর।