দেবিদ্বারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা ও মালামাল উচ্ছেদ করা হয় এবং চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে সৃষ্ট যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। অভিযানকালে সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা ও ব্যবসায়িক মালামাল উচ্ছেদ করা হয়। এতে সড়কটি চলাচলের উপযোগী করা এবং যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সল উদ্দিন বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট নিরসন এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।