সাংবাদিকদের সঙ্গে এমপি গোলাম রসুলের মতবিনিময়
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি

গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। গতকাল মঙ্গলবার অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সত্য ও সঠিক সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ। সভায় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামানের সভাপতিত্বে, সঞ্চালনা করেন ইবাদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা জামায়াত ইসলামীর আমীর সহ সা. সম্পাদক গোলাম মোস্তফা , নওয়াপাড়া পৌর আমীর হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি এ সময় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে। এছাড়াও তার বর্তমান দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন উন্নয়ন ও সমস্যার বিষয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
