ডিআইজির অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর রেঞ্জ ডিআইজি সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ্ব মঙ্গলবার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম সভাপতিতে রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এদে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক দুর্ঘটনা, ট্রাফিক আইন প্রয়োগ, হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং মামলার তদন্তে সর্বোচ্চ পেশাদার সক্ষমতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।