একই দিনে মা ছেলের মৃত্যু

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বেতুয়া গ্রামে ছেলের মৃত্যুর পর মায়ের মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে ওই গ্রামের মৃত হামিদ সরকারের মেজো ছেলে সাইফুল ইসলাম সরকার (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান এবং দুপুরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকেরদাফন সম্পন্ন করা হয়।

এ ছেলের মুত্যুর শোক সইতে না পেরে বিকেলের দিকে তার মা তারা বানু (৭৯) মারা যান। এ বিষয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের মৃত্যুর পর মায়ের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে এবং বাদ মাগরিব একই কবরস্থানে জানাযা শেষে মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে।