উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে দিনাজপুর

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুর পৌরসভা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়েছিল, হয়নি কোনো ধরনের উন্নয়নমূলক নির্মাণকাজ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর পৌরসভায় তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাঘাট ও ড্রেনের নির্মাণকাজ না হওয়ার কারণে দিনাজপুর পৌরবাসীকে বৃষ্টির মৌসুমে পোহাতে হতো চরম দুর্ভোগ। রাস্তাঘাটের ছিল বেহাল অবস্থা। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টি হলেই পৌরবাসীকে রাস্তাঘাট চলাচলে পোহাতে হতো চরম দুর্ভোগ। একটু বৃষ্টি হলে পৌরসভার রাস্তাঘাটে লেগে থাকত হাঁটুপানি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দিনাজপুর পৌরসভায় প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে। দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান বলেন, আর ইউ টি ডিপির ৫৬ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভার মর্ডান মোড় থেকে সাধুর মোড়, রাজবাড়ী থেকে বড়বন্দর, কোতোয়ালি থানা হয়ে ক্ষেত্রীপাড়া, রামনগর হয়ে নিউটাউন, রেল ঘুনটি, মহারাজার মোড় হতে গাবুড়া পর্যন্ত ড্রেনের নির্মাণকাজসহ বিভিন্ন রাস্তার নির্মাণকাজ এগিয়ে চলছে। অল্প কয়েক দিনের মধ্যে নির্মাণ দিন কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা করেন। এক সাক্ষাৎকারে পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান জানান দিনাজপুর পৌরবাসীকে সব প্রকার সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এরইমধ্যে বিভিন্ন ধরনের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। যেমন— পানি নিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকায় পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থা।

প্রথমশ্রেণির এই পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করে উন্নয়নের দিকে নিয়ে যাওয়াসহ সব প্রকার রাস্তা-ঘাট নির্মাণের জন্য সকল প্রকার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।