বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হত্যায় গ্রেপ্তার চার

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর শারীরিক বুদ্ধি ও প্রতিবন্ধী যুবক কবির হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের টুকরা, গাছের লাঠি ও লীলনের রশিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সুধারাম থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব আরিফ হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে নোয়ান্নী ইসলামগঞ্জ বাজার এলাকায় কবির হোসেনের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাঁকে কাঠের টুকরা ও গাছের লাঠি দিয়ে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কবিরকে বাজারের একটি পিলারের সঙ্গে লীলেন রশি দিয়ে বেঁধে দফায় দফায় মারধর করা হয়।পরে গুরুতর আহত কবিরকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে নেওয়া পুর ইউনিয়ন

একটি বাড়ির সামনে রাস্তার পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মো. আলাউদ্দিন মুছী, মো. ফারুক উদ্দিন শুভ, মো. হোসেন ও মো. তারেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নিহত কবিরের মা কমলা বেগম এ ঘটনায় সুবর্ণচর মডেল থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছেন।