চীন সফরে গেছেন চবি উপাচার্যসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চীন-বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং (ঝএঝগজঝ) প্রকল্পের পরিচালনা, ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) চীনের উদ্দেশ্যে গমন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর নেতৃত্বে ৫ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
চীনের 'সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি' , প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিনিধিদলটি চীনের হাংঝুতে অবস্থান করবে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, স্যাটেলাইট ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং চবি উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন। সফরকালে প্রতিনিধি দলটি চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (ঝওঙ) সাথে গ্রাউন্ড স্টেশনের দীর্ঘমেয়াদী পরিচালনা ব্যবস্থা, তথ্য গ্রহণ ও প্রয়োগ সেবা, কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এছাড়া, দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই সরকারি সফরে যৌথ গবেষণা পরিচালনা, স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা ফ্যাসিলিটিজ পরিদর্শন এবং 'চীন-বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং'এর পরবর্তী কার্যক্রম, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মতবিনিময় ও সিদ্ধান্ত গৃহীত হবে।
