নবীনগরে মাদক প্রতিরোধে মতবিনিময়

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজর আয়োজনে 'মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান' অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ হামিমের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিয়া, সহযোগী অধ্যাপক ও বিশেষজ্ঞ প্রাথমিক শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা, এম আর মুজিব, চেয়ারম্যান শিবপুর ইউপি।