ক্যাম্পাসে গণতন্ত্র গলা টিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য

বললেন ডাকসুর জিএস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেছেন, ক্যাম্পাসে গণতন্ত্রকে গলা টিপে হত্যার যে রাজনীতিতে শুরু করেছেন। ক্যাম্পাসে ডেমোক্রেসি গলা টিপে হত্যা করা বিএনপি ও ছাত্রদলের ঐতিহ্য।

এসব বন্ধ করেন। এটি বন্ধ না করলে এই তরুণরা আগামীতে আপনাদেরকে মোনাফেক হিসেবে চিনবে।

যেমনটা ভোলা সরকারি কলেজর ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করার দরকার তারা তাই করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএম ফরহাদ।

তিনি আরও বলেন, দেশে কোনো স্বপ্ন নেই। রাজনীতিবিদরা বড় বড় কথা বলবে আর ক্ষমতায় এসে লুটপাট করবে।

তেলের দাম বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান, সুপ্রিন কোর্টের সিনিয়র আইনজীবী মো. পারভেজ, ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির কামাল হোসেন, ভোলা শহর ছাত্রশিবিরের সভাপতি হাসনাইন আহমেদ, সাধারণ সম্পাদক তাহসান সোহেল, ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি কামরুল হাসান।