মেধস মুনি আশ্রম পরিদর্শন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্ডীতীর্থ মেধস মুনি আশ্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। গতকাল বৃহস্পতিবার বিকালে উপমহাদেশের দূর্গা পূজার উৎপত্তিস্থল বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অবস্থিত এ মন্দির পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূজা উদযাপন বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
