সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর(ইছার মাথা) চাকায় পৃষ্ট হয়ে আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের পাটুলী নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা আক্তার নোহা উপজেলার পাটুলী এলাকার কাশেম মিয়ার মেয়ে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নোহাকে সঙ্গে নিয়ে তার বাবা কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পাটুলী নদীরপাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টরের (ইঁছার মাথা) সঙ্গে ধাক্কা লেগে শিশুটির মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।