পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার ফেনীর সোনাগাজীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন । পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে কি না এবং দর্শনার্থীদের চলাচলের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

ইউএনও সোনাগাজী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে সার্বজনীন এই উৎসব উদযাপনে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা পর্যবেক্ষণ করতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের সার্বক্ষণিক সতর্ক ও তৎপর থাকার কড়া নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি মণ্ডপগুলোতে নিয়োজিত স্বেচ্ছাসেবী টিমকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।