পাবনায় তাঁতীদলের সম্মেলন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।
পাবনা জেলা তাঁতীদলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে তাঁতীদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁতিদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁতীদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
সম্মেলনে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মুজিবর রহমান, পাবনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। দ্বিতীয় পর্বে অধ্যাপক নাজিম উদ্দিন সাগরকে সভাপতি এবং বাহারুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জেলা তাঁতীদলের কমিটি ঘোষণা করা হয়।
