ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেজন্য সচেতনামূলক প্রচারণা চালানোর মাধ্যমে ডেঙ্গু রোগ থেকে জনসাধারণকে হেফাজত করতে হবে। তবেই ডেঙ্গু আক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। গতকাল শনিবার বিকালে দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেজন্য সচেতনামূলক প্রচারণা চালানোর মাধ্যমে ডেঙ্গু রোগ থেকে জনসাধারণকে হেফাজত করতে হবে। তবেই ডেঙ্গু আক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এই রোগ প্রতিরোধে জন সচেতনতা মূলক কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের বেশি বেশি করে এর প্রতিফলন গুলো তুলে ধরতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণের মধ্যে এবং ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জন-সাধারণ বসবাসরত এলাকায় ঘর-বাড়ি ও আশ-পাশের পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্ব দিতে হবে। জনবসতি এলাকাসহ সর্বোত্তই কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধ মূলক পদক্ষেপ নিতে হবে। ময়লা আবর্জনা এবং পানি জমে থাকলে ওখানেই ডেঙ্গু মশার উৎপত্তি হয়ে থাকে। যারা চিকিৎসা নিতে চিকিৎসকদের নিকট আসছেন, তাদেরকে এসব বিষয় বুঝিয়ে বলার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় দিক গুলো নিয়ে জন সচেতনতা মূলক আলোচনায় করতে হবে। তিনি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, জেলা স্বাস্থ্য দপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও অন্যান্যদের ডেঙ্গু রোগ প্রতিরোধে এসব বিষয় আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মুর্শেদ, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, মেডিকেল অফিসার, ইন্টার্ণি চিকিৎসক, সেবিকা সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা সেমিনারে অংশ গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।