স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সর্বোচ্চ অনুদান দেওয়া হচ্ছে

বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন- স্বাধীনতার পর বিএনপি সরকার দুর্গাপূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে। আমরা অসম্প্রদায়িকতায় বিশ্বাসী।

গতকাল শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় বেলাবো ও মনোহরদী উপজেলার দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও দলের পক্ষ থেকে নগদ অর্থ, এবং শাড়ি বিতরণ করেন।

এ সময় মন্ত্রী বলেন ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখবেন। স্বাধীনতার পর আমাদের সরকার এবার সর্বোচ্চ অনুদান দিয়েছে আপনাদের । ইতোমধ্যে বেলাবতে সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা এবং মনোহরদীতর প্রতিটি পূজামণ্ডপে ২২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। তাছাড়া মণ্ডপ ভেদে আরও ৫ হাজার টাকা করে কিছু পূজামণ্ডপে দেওয়া হবে। বক্তব্য শেষে প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন। এদের মধ্যে বেলাব উপজেলার ২৬ টি ও মনোহরদী উপজেলার ৫৪ টি মন্ডপে এসব অর্থ ও শাড়ি বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।