আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় ৫২কেজি গাজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে সাভারে ডিবি ঢাকা জেলা উত্তর এর অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। তিনি জানান- গতকাল শনিবার ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডের কাছে রেডিও অফিসের থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যানে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে চেকপোস্ট বসায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
এসময় একটি পিকআপ ভ্যান ও ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
