দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে প্রায় ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে রামকৃষ্ণ মিশন আশ্রম। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সুরবানন্দসহ আশ্রমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।