সিরাজগঞ্জে দুই অবৈধ কারখানার মালিককে জরিমানা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন এক চামড়া ও কয়েল কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত কারখানায় অনুমোদনহীনভাবে গবাদিপশুর চামড়া আগুনে পোড়ানো হতো।
এতে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতিকর উপাদান তৈরি ছড়িয়ে পড়ত এবং কারখানার বর্জ্যমিশ্রিত পানি আশপাশের কৃষিজমি ও জলাশয়ে মিশে জলজ প্রাণী ধ্বংস করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে ওই এলাকার অনুমোদনহীন মরিয়ম চামড়া ও কয়েল কারখানায় অভিযান চালানো হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই কারখানা মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে।
সেইসাথে কারখানার সব স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এ অভিযানে এসআরবি, পুলিশ সদস্য, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
