রংপুরে টিউবওয়েল বিতরণ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে 'ওয়াটার ওয়েল প্রজেক্ট ইন বাংলাদেশ' (গ্লোবাল ওয়ান)'র উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ১৩০ টি টিউবওয়েল ও টিউবওয়েল এর সরঞ্জাম (৬০ ফিট পাইপ, ১০ ফিটের ফিল্টার, ৫ ফিট জিআইপাইপ, আটা ও টেপ) বিতরণ করা হয়েছে। রোববার সকালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় চুহড় উচ্চ বিদ্যালয় মাঠে পায়রাবন্দ ইউনিয়নে বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পানি প্রাপ্তির টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত টিউবওয়েল ও সরঞ্জাম বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ান বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজিজুল ইসলাম, চুহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব। পুরো আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন গ্লোবাল ওয়ান এর কো-অর্ডিনেটর মুস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, এলাকার সাধারণ মানুষ ও উপকারভোগী ১৩০ টি পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।