পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার ১২তম দিনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরী মুকরী থেকে মা ইলিশ পরিবহনের তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি মা ইলিশ জব্দ করে পুলিশ।
