সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সাবেক কাউন্সিলর নেয়াজ আহমদের বিরুদ্ধে আনিত ধর্ষন চেষ্টা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। ভুক্তভোগী গৃহবধূ কানিজ সুলতানা কেয়া (২৬) বাদী হয়ে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দশ দেন। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতে সাবেক কাউন্সিলর নেয়াজ আহমদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মাকসুদা হক জানান, এ মামলায় আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আদালত বিষয়টি নিয়ে পরবর্তী নির্দেশের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন।